Gg
sabbir3253@gmail.com
Sk (3 อ่าน)
24 ก.ย. 2569 17:46
বাম পাশের ছবিটা দিয়ে ভারতীয়রা প্রায়ই হাসিঠাট্টা করে সোস্যাল মিডিয়াতে। বলিউড অভিনেতাদের সাথে নিচে যে দুজনের তুলনা দেওয়া হচ্ছে, তারা হচ্ছে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের দুই পুত্র মীর্জা জাওয়ান বখত ও মীর্যা শাহ আব্বাস। সুন্দর বলিউড অভিনেতাদের তুলনায় তাদের একদম সাধারন ভারতীয় মনে হচ্ছে আর এই লুক নিয়েই কিছু উগ্রবাদী ভারতীয়দের হাসাহাসি দেখলাম আমি। ভাবলাম এই নিয়ে কিছু লিখি
মুঘলদের উৎপত্তি মূলত মধ্য এশিয়া থেকে এবং তারা ঐতিহাসিকভাবে দুটি বিখ্যাত ও শক্তিশালী রাজবংশের বংশধর। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মুহাম্মদ বাবর মূলত একজন তুর্কো-মঙ্গোল (Turco-Mongol) নেতা ছিলেন। বাবার দিক থেকে বাবর ছিলেন বিখ্যাত তুর্কি বিজেতা তৈমুর লং-এর (Timur) পঞ্চম অধস্তন বংশধর। মুঘলরা নিজেদের মূলত 'তৈমুরী' বা 'গুরকানি' হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন।মায়ের দিক থেকে বাবর ছিলেন দুর্ধর্ষ মঙ্গোল বিজেতা চেঙ্গিস খানের (Genghis Khan) চতুর্দশ অধস্তন বংশধর।বাবরের জন্মস্থান এবং আদি পৈতৃক রাজ্য ছিল মধ্য এশিয়ার ফারগানা উপত্যকায় (যা বর্তমানে উজবেকিস্তানের অন্তর্ভুক্ত)।
আপনারা যদি ডানে বাবরের ছবিটা দেখেন, যেটা বাবর জীবিত থাকতে আকা হয়েছিলো, স্পস্ট দেখতে পাবেন বাবরের চেহারা ছিলো তুর্কো-মঙ্গোলদের মত। মানে যাদের আমরা সাধারন ভাষায় চাইনিজ চেহারা বলে থাকি। রিয়েল ছবি ইন্টারনেটে পাবেন, যেটা আমি এআই দিয়ে একটু পরিস্কারের চেষ্টা করেছি। উজবেকিস্তানের মানুষের চেহারা যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন বাবরের চেহারার সাথে তাদের মিল আছে। তুর্কিরা মুলত মঙ্গোল চেহারার। উপমহাদেশে মুঘলরা যখন এসেছিলো, তখন তাদের মঙ্গোল চেহারাই ছিলো। এই জন্যই তাদের "মুঘল" ডাকা হত।
এখন প্রশ্ন হচ্ছে, মুঘলদের চেহারা চেঞ্জ হলো কি করে? উত্তর খুব সহজ। অন্তধর্ম ও অন্তঃজাতির মধ্যে বিয়ে। মুঘল সম্রাট আকবর থেকে শুরু করে সব মুঘল বাদশাহরাই রাজপুত হিন্দু মহিলা বিয়ে করতেন। বহু মুঘল বাদশাহ জন্ম হয়েছে রাজপুত মহিলার গর্ভে। এই জন্য ধীরে ধীরে মুঘলদের চেহারা মায়েদের মত তথা ভারতীয়দের মত হওয়া শুরু করে। যার ফলাফল আপনারা মুঘল দুই রাজপুত্রের ছবিতে দেখতে পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, ভারতীয়রা আসলে কাদের চেহারা নিয়ে হাসিঠাট্টা করছে? তারা তো তাদের নিজেদের জাত ভাই রাজপুতদের চেহারা নিয়ে তারা হাসিঠাট্টা করছে
36.255.83.202
Gg
ผู้เยี่ยมชม
sabbir3253@gmail.com